ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের বিদায়ী ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলীকে সংবর্ধনা এবং নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ মুছা মিয়াকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
সোমবার ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং অনুষদের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা, গবেষণা ও সুশাসন। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে।”
উপাচার্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলীর দায়িত্ব পালনকালে অনুষদের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ মুছা মিয়াকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে বিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ও অনুষদের উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। উপাচার্য সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে বিদায়ী ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ মুছা মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬