বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব ময়নামতির বৃক্ষরোপণ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ টুনটুনি পাখি চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যান : সিআরদের মতামত তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও কার্যক্রম শুরুর দাবি শাহ রুবেল আহমেদ এর পিতার দাফন সমপন্ন বিভিন্ন মহলের শোক

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজিবপুরে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

আতাউর রহমান, রাজিবপুর কুড়িগ্রাম, প্রতিনিধি : মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

২ আগষ্ট রবিবার বেলা আনুমানিক আড়াই টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চর রাজিবপুরের উদ্যোগে এই আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা, সারোয়ার জাহান বলেন, নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত শিশুকে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর পরিপূরক খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চর রাজিবপুরের বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে। কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host