ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময়

৫ আগস্ট মুক্তির দিনে বোদাবাসীর জন্য নতুন আনন্দ ‘হিমালিকা শিশু পার্ক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুক্তির দিনকে স্মরণীয় করে রাখতে এবং পঞ্চগড়ের বোদা উপজেলায় শিশু-কিশোরদের জন্য বিনোদনের নতুন দিগন্ত উন্মোচনে শুভ উদ্বোধন করা হয়েছে ‘হিমালিকা শিশু পার্ক’।

বুধবার ৫ আগস্ট বিকেলে বোদা উপজেলা পরিষদ আবাসিক এলাকা সংলগ্ন নগরকুমারি এলাকায় এই শিশু পার্কটির শুভ উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “৫ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বাধীনতা, মুক্তি ও আনন্দের দিন। এই ঐতিহাসিক ও আনন্দের দিনে বোদা উপজেলাসহ আশেপাশের মানুষের জন্য আরেকটি নতুন আনন্দ যোগ হলো এই শিশু পার্কের উদ্বোধনের মাধ্যমে।”

তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে একটি সুস্থ বিনোদন কেন্দ্রের প্রয়োজন ছিল। ‘হিমালিকা শিশু পার্ক’ বোদাবাসীর সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তিনি উপজেলা প্রশাসন ও ইউএনও-কে বিশেষ ধন্যবাদ জানান।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, স্থানীয় শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের কথা মাথায় রেখেই নগরকুমারি এলাকায় এই পার্কটি গড়ে তোলা হয়েছে। পার্কটিকে নান্দনিকভাবে সাজাতে নানা রকম রাইড, কৃত্রিম ঝর্ণা, বসার স্থান ও দৃষ্টিনন্দন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই পার্কটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘরের কাছে এমন সুন্দর ও নিরাপদ বিনোদন কেন্দ্র পেয়ে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ আগস্ট মুক্তির দিনে বোদাবাসীর জন্য নতুন আনন্দ ‘হিমালিকা শিশু পার্ক’

আপডেট সময় : ০১:১৫:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬