বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১ জন স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, বিশেষ অতিথি ছিলেন সাবেক রোটারী গভর্ণর কলেজ পরিচালনা কমিটির সদস্য দিলনাশি মোহসেন, কলেজ সভাপতি ও শিক্ষানুরাগী শাহ মো. আলমগীর খান, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. আবদুস সামাদ।

কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মোষ ঘটে। একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন সু-শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। সৃজনশীল সাহিত্য প্রকাশনায় শিক্ষার্থীরা কবিতা, গল্প লেখার মাধ্যমে মননশীলতার ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে।
দিলনাশি মোহসেন বলেন, তোমরা এইচএসসির শিক্ষার্থী তোমাদেরকে লক্ষ্য নির্ধারণের সবচেয়ে সহজ উপায় হলো সামর্থ অনুযায়ী স্বপ্ন দেখা| স্বপ্ন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে| স্বপ্ন এমন এক জিনিস যা মানুষের জীবনকে গতিশীল করে, তবে তার আগে তোমাকে যা করতে হবে, তা হলো সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি হতে চাও?

শাহ মো: আলমগীর খান বলেন, আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকতে হবে। গান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে| নিয়মিতি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, বর্তমানে প্রতিযোগিমূলক বিশ্বে কর্মক্ষেত্র কমে এসেছে বলে সবসময়ই ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। ক্যারিয়ার হচ্ছে আমার দৃষ্টিতে প্রতিভা। প্রতিভার আলোকে সিদ্ধান্ত নেয়া| সেই আলোকে দক্ষতা অর্জন করা। দক্ষতা এবং কর্মক্ষমতাই সফল ক্যারিয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাগত বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, প্রকাশনার আহবায়ক ও হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, প্রকাশনার সম্পাদক ও বাংলা বিষয়ের মো: সোহরাব হোসেন, প্রকাশনা কমিটির সদস্য ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী নূরুনাহার আক্তার ও তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফিন্যান্স, ব্যাংকিংও বিমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহিমা আক্তারও নাহিন আক্তার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ, রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার, গণিত বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার, পৌরনীতি ও সুশান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তারসহ সকল শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host