বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে শিবির ও ছাত্রলীগের অপপ্রচার পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১ জন স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি :‌ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।পৃথক অভিযানে জব্দকৃত এসব মালামালের মূল্য ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায়।

উক্ত অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, সেগুন কাঠ, আকাশি কাঠ, শাড়ি, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host