বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১ জন স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। কথা দিয়ে কথা রেখে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

জানা যায়, গত ২ জুলাই বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে মঙ্গলবার ১১ই আগস্ট কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চেক প্রদানকালে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে নাগরিকদের পাশে দাঁড়ানো সিটি কর্পোরেশনের দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়ক হবে।

স্থানীয় ব্যবসায়ীরা কুমিল্লা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ নগরবাসীর সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পর্ক আরও দৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host