বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১ জন স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবর ১১আগষ্ট সকাল ১১টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলচনা সভায়  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী,   মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সচেতনতা মূলক নির্দেশনা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক মুলত প্রথম সিগারেট দিয়ে শুরু হয় হিরোইন এ গিয়ে শেষ হয়। ক্লাশে ব্যাক বেঞ্চে থেকে নিয়মিত পড়াশুনা না করার ফলে নিজের জীবনের লক্ষ্য স্থীর করা সম্ভব হয় না। তখনই নিজের মধ্যে হতাশা তৈরি হয়, হতাশ থেকে সিগারেট তারপর গাঁজা সেবন শুরু হয়। কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে যখন পুরাপুরি পিছিয়ে পরে তখন আর সেই হতাশা থেকে নিজেকে ফেরানো যায় না। তাই এই সময়েই নিজের জীবনের লক্ষ্য নির্ধারন করে এগিয়ে যেতে হবে। পড়াশুনার পাশাপাশি এক্সট্রা এডুকেশন, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। পরিবারকে সময় দিতে হবে। নিজের প্রয়োজন টুকু বাপ মায়ের কাছে খোলামেলা আলোচনা করবে, তাহলেই একটা সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি আরো বলেন মাদক নিয়ন্ত্রন,  মাদক সেবীদের ধরা, এগুলো উপজেলা প্রশাসনের একার পক্ষে সম্ভব না, এর সাথে সমাজের ছাত্র, তরুনদের এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন সকলে মিলেই আমাদের এ দূর্যোগ মোকাবেলা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার এ কে এম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতার ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host