শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি আহম্মদ উল্লাহ ভূইয়া কিরন মহাসিং নদীর বাঁধের নিকট থেকে মাটি-বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় পুলিশ সুপার বরাবরে অভিযোগ গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে যৌন নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগে মরম আলী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক মরম আলী ওই গ্রামের প্রয়াত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে আসামি শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। বিষয়টি দেখতে পেয়ে শিশুটির মা চিৎকার শুরু করলে মরম আলী পালিয়ে যায়। স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসায় নির্যাতনের আলামত ধরা পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পরদিন সোমবার শিশুটির বাবা বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host