ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময়

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎দলীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়।

‎মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে বক পয়েন্টে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন

‎তিনি তার ‎বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

‎তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে গেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

‎সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আরো বলেন বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; বরং ছিল হত্যা ও গুমের রাজনীতি। তাঁর ভাষায়, সেই ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

‎সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিশেষ অতিথির বক্তব্যে তিনি দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জনগণের ভোট ও গণতন্ত্রের অধিকার আদায়ে রাজপথে রয়েছে।

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬