বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১০:১১:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখা আয়োজিত র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর ২০২৬ বিকালে ধাক্কা মারা শিশু পার্কে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো, ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, এডভোকেট নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রদান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা ওলামা দলের আহবায়ক মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, জেলা যুবদল, জেলা কৃষক দল ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা। এর আগে বিকেল তিনটায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সমাপ্তি করা হয়।









