ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেমের রাজনীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নেয়া একমাত্র প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। দেশের কল্যাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।

মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। দেশের মানুষের জন্য তাঁর দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন আমাদের জন্য অনুকরণীয়।”

তিনি বলেন, “জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩শ টাকা পাওয়া গিয়েছিল। তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, “আপনারা নিজেদের প্রশ্ন করুন—আপনি যে নেতার আদর্শে রাজনীতি করেন, আপনার চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে সেই আদর্শের কতটুকু মিল রয়েছে। প্রত্যেককে নিজের বিবেক দিয়ে বিষয়টি মূল্যায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “এটি জনগণের দেশ, গণতন্ত্রের দেশ। জনগণ ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি। গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী জনগণ, কোনো সরকার নয়।”

মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই, যেখানে কোনো সরকার জনগণের ওপর চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। অনেক শক্তিশালী শাসক ও সরকার এসেছে, আবার সময়ের ব্যবধানে তাদের বিদায়ও নিতে হয়েছে। গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ এবং জনগণই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার উৎস।

কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও কৃষিকাজের সঙ্গে জড়িত। তাই কৃষকের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বাস করেন কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমিও মনেপ্রাণে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।”

তিনি জানান, কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করছে। কৃষকের ঋণ মওকুফ, কৃষি উপকরণ সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, “একসময় আমাদের অনেক কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। ইনশাআল্লাহ, আগামী দিনে নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করব।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানো এবং রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিপণ্যই আগামী দিনে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক 

আপডেট সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬