শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ছাত্রদলের দাবির প্রেক্ষিতে মাভাবিপ্রবিতে বাড়লো বাসের সিডিউল

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পুনরায় চালু হয়েছে দুপুর ১২টার বাস সার্ভিস।

জানা যায়, গত ২৪ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্বের ন্যায় দুপুর ১২টার বাস পুনরায় চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবহন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

সাক্ষাৎকালে পরিবহন পরিচালক শিক্ষার্থীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দুপুর ১২টার বাস পুনরায় চালুসহ পরিবহন-সংক্রান্ত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় ৪ জুলাই ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ে পুনরায় দুপুর ১২টার বাস সার্ভিস চালু করা হয়েছে। ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির বলেন, “দুপুর ১২টার বাস চালু হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরিবহন পরিচালক ড. মো. মাহবুবুল বাশার স্যারকে ধন্যবাদ জানাই। আশা করি পরিবহন-সংক্রান্ত অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবির পক্ষে ছিল, আছে এবং থাকবে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও অধিকার আদায়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। প্রয়োজনে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে আমরা আরও জোরালো ভূমিকা পালন করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930