শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :​বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ১৮ মে সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।​দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল আলম মোল্লা (আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি) ​মোঃ সাইদুর রহমান (সভাপতি, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন) ​এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট) ​মোঃ আসগার আলী (সভাপতি, সিএনজি সমিতি) ​মোঃ ইকবাল আহমেদ (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশন) ও ​হাদিদুল মোবিন হাদি প্রমুখ
​আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031