শিরোনাম :
কোটালীপাড়ায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বালু লুটতরাজদের নাম বাদ দিয়ে পরিবেশ কর্মীদের নামে চার্জশীট দাখিল পুনঃতদন্তের দাবি ক্র্যাশার ব্যবসায়িদের অনির্দিষ্টকালের ধর্মঘটে নদীতে লাখো বালু ও নৌ শ্রমিকের মানববেতর জীবন যাপন  সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ডা. জুবায়েরের ওপর হামলায় কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ; দ্রুত বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জুন সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় তারা চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান রইস আব্দুর রব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ড্যাবের সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, বিপিএমপিএর ট্রেজারার ডা. তুষার, সদস্য ডা. প্রিয়মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা ও অসদাচরণের ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যখাতের জন্য উদ্বেগজনক।

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930