শিরোনাম :
বেদখল হওয়া ২১ শতক জায়গা ফেরত পেলেন অভিজিৎ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

দুমকিতে চিরকুট লিখে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মাদ্রাসার শিক্ষক  মাওলানা আবুল কালাম খান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ২১ মে দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙ্গিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন । পরে ঘটনাস্থল থেকে নিহতের লেখা একটি চিরকুট জব্দ করেছে পুলিশ।  চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবু, শ্রীরামপুর গ্রামের  দেলোয়ার হোসেন টিটু খান, আবুল কালাম মৃর্ধা, মিলন মৃর্ধা,  ছালাম মৃর্ধা ও হান্নান সিকদার, নামে ৬ ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবুল কালাম খান। তিনি জামিয়া-ই- ইসলামিয়া দাখিল মাদ্রসা দুমকি এর শিক্ষক ও শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করছি। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে। আর চিরকুটের বিষয়টি গুরুত্বের সহকারে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031