শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

দুমকিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ কামাল হোসেন : দুমকিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে দুমকিতে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৫ টি ইউনিয়নে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারন সম্পাদক বারেক মেম্বার এর নেতৃত্বে পাংগাশিয়া মাদ্রাসা এলাকায়, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক হাওলাদার ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এর নেতৃত্বে লেবুখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান সাধারন সম্পাদক মাসুদ প্যাদার নেতৃত্বে বোর্ড অফিস বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল্লাহ সাধারন সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। শ্রীরামপুর বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার সাধারন সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দুমকি নতুন বাজার এলাকায় শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধা, যুগ্ম সম্পাদক জাহিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন, ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মৃর্ধা, শ্রমিক দলের সভাপতি জাফর হাওলাদার।জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সামিমুজ্জান হায়দার।

মিছিল শেষে বক্তারা বলেন ২০০৯ সালে ৬জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২৪এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, মামলা, গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বে-আইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে আওয়ামীলীগ, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে ততদিন পর্যন্ত দলীয় কার্যক্রম চলতে দেওয়া হবে না। বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930