শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মা দিবসে অস্বচ্ছল মায়েদের সেলাইমেশিন উপহার

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী মায়েদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার ৯ মে বিকেলে হেল্পিং হিউম্যান ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ১০ জন মায়ের হাতে তুলে দেয়া হয় সেলাই মেশিন, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এ সময় প্রতিটি মায়ের হাতে একটি করে গোলাপ ফুল ও অনুপ্রেরণামূলক বই তুলে দেয়া হয়। আয়োজনে উপস্থিত মায়েরা এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মা লাকী বেগম বলেন, আজকে মা দিবসে এসে আমি একটা সেলাই মেশিন পাইছি। এই মেশিনটা পেয়ে আমার খুব উপকার হইছে। মেশিনের সাথে একটা বই দিছে এবং একটা গোলাপ ফুল দিছে। কাজ শিখছি, কিন্তু একটা মেশিন কিনতে পারি নাই টাকার জন্য। আজকে পেয়ে আমি খুব আনন্দিত।

হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন বলেন, অনেক মা সেলাইয়ের কাজ জানে, প্রশিক্ষণ নেয়া আছে, কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্যের অভাবে এই কাজটা করতে পারতেছিল না। আমরা এজন্য হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে ১০ জন স্বাবলম্বী হতে চায় এমন উদ্যমী মায়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলাম। যেটা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, নিজেরাই এই কাজ করে সংসারের আয়-রোজগার করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031