শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে আমতলী থানা পুলিশ।

শুক্রবার ২৯ মে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আশিক (১৯) ও মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)। তারা দুজনই আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031