শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিদ্যু বিভাগ ও ভবন মালিকের গাফিলতির কারনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ বিভাগ ও নিমার্ণাধীন ভবন মালিকের গাফিলতির কারনে নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২১ মে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের কাঁচা মিয়া তালুকদারের ছেলে সাজুল তালুকদারের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন এহসানুল ও শিমুল।

এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল মিয়া।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,গতকাল আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে। আমাদের কাউকে না বলেই ঈদের খরচ জোগাড় করতে কাজে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আপনারা আমার ছেলেকে এনে দেন।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পাশে নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়নি বলে দাবি করেন তারা।

তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি মানা প্রয়োজন ছিল, তা অনুসরণ করা হয়নি।

অন্যদিকে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, প্রায় চার মাস আগেই বিদ্যুতের লাইন সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031