শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মধ্যনগরে রাস্তা ভাঙনে দুর্ভোগ, স্কুলে যেতে পারছে না একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নগদাপাড়া গ্রামের সামনে সড়ক ভাঙনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের জানান, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি ভাঙনের কবলে থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার বলেন, “রাস্তার এমন বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসতে পারছে না। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ভাঙন কবলিত সড়কটি সংস্কার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031