শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শান্তিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ

Reporter Name
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী)-এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ও সহজ কিস্তিতে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর ব্র্যাক কার্যালয়ে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও অতিথিগণ পাওয়ার টিলার বিতরণের পূর্বে ব্র্যাক কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) পাগলা বাজার শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক (দাবী) পাগলা বাজার এলাকার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল আজিজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তানিয়া ব্যবস্থাপক, ব্র্যাক (দাবী) রায়পুর শাখা।মো: নুর হোসেন সুনামগঞ্জ জেলা অ্যাক্রিডিটেশন অফিসার।

মো: আহাদুজ্জামান (এস এস)। মকবুল হোসেন সাবেক মেম্বার,পশ্চিম পাগলা ইউনিয়ন।

মো: নুরুল হক সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ প্রেসক্লাব।মো: মোবারক হোসেন এলাকা ব্যবস্থাপক, ব্র্যাক(প্রগতি) পাগলা বাজার শাখা, জসীম উদ্দিন সুবিধাভোগী কৃষক।

সংক্ষিপ্ত বার্তা বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদের আওতায় এনে কৃষিকে আরও লাভজনক ও সহজ করতে ব্র্যাকের এই উদ্যোগ প্রশংসনীয়। সহজ কিস্তি ও ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার পাওয়ায় কৃষকরা দারুণভাবে উপকৃত হবেন।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে পাওয়ার টিলারের চাবি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930