শিরোনাম :
সুনামগঞ্জে লুবাবা স্মার্ট ড্রাই ওয়াশ এর শুভ উদ্বোধন  আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি গৌরারং ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ   বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ফেসবুকে এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ২০২৬-২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি (কেনিক) নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন পটুয়াখালী জেলা আইডিইবির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

শুক্রবার ১২জুন বিকেলে  আইডিইবি পটুয়াখালী জেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমানের নিকট থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন।

আগামী ২৫ জুলাই ২০২৬ইং তারিখ দেশের সকল জেলা সদর ও সাংগঠনিক জেলায় একই দিনে বিরতিহীন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। প্রায় ২০হাজার ডিপ্লোমা প্রকৌশলীরা এ নির্বাচনে ভোট প্রদান করবেন।

মনোনয়ন সংগ্রহ করে ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন সাংবাদিকদের  বলেন আইডিইবি-র সদস্য প্রকৌশলীরা বিশ্বাস করেন যে, প্রকৌশল পেশা জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজকে পরিবর্তন করতে পারে, যার জন্য আইডিইবি জনকল্যাণে প্রকৌশল পেশার প্রভাবকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। তাই মানুষের সেবা করা প্রকৌশলীদের একটি দায়বদ্ধতা, যার জন্য আইডিইবি-কে প্রকৌশল নীতি, পরিকল্পনা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। প্রকৌশল চর্চা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে করা উচিত। আইডিইবি বাংলাদেশে প্রকৌশল পেশার প্রামাণ্য কণ্ঠস্বর হিসেবে কাজ করে। আমি যেহেতু নিজেকে সব সময় জনকল্যাণে নিয়োজিত রাখার চেষ্টা করি তাই আইডিইবির একজন গর্বিত সদস্য হিসাবে সকল ডিপ্লোমা প্রকৌশলীদের কল্যাণে কাজ করার আগ্রহ নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছি। তিনি আরও বলেন আমি ২০০৮ সালে প্রাথমিক সদস্য পদ গ্রহন করার পর থেকে আজ পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীদের সংকট ও সংগ্রামে রাজপথে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে আসছি। ভোকেশনাল শাখায় কর্মরত সকল ইন্স্ট্রাক্টর যারা ডিপ্লোমা প্রকৌশলী তাদের ঐক্যবদ্ধকরে পেশাগত বিভিন্ন সমস্যা সমাধান ও সামাজিক ভাবে মর্যাদাবান করার লক্ষ্যে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি প্রতিষ্ঠাকরি যা সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় সাংগঠনিকভাবে বিস্তৃত। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাশকরা ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান সৃষ্টি ও চাকুরিক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একত্রিত করতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র সমিতি প্রতিষ্ঠা করি। ২০১৬-১৮ মেয়াদের কেনিক নির্বাচনে কবির- সাইফুজ্জামান প্যানেল থেকে শিক্ষা প্রশিক্ষন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এরপর একটি গোষ্ঠী আইডিইবিকে রাজনৈতিক দলের অংগ সংগঠন হিসাবে ব্যবহার করে ব্যাক্তিগতভাবে লাভবান হয়েছে। আমি ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষের একজন একনিষ্ঠ কর্মী বিবেচনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারীং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলার আহবায়ক হিসাবে নির্বাচিত করে যে দায়িত্ব এখনও পালন করছি। আইডিইবি পটুয়াখালী জেলার ২০২৬-২৮ টার্মের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্বরত আছি। সে সকল বিবেচনায় আমি আশাকরি ঐতিহ্যবাহী আইডিইবির সচেতন ভোটারগন ২৫জুলাই আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।

মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন আইডিইবি পটুয়াখালী জেলার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার, সাধারন সম্পাদক প্রকৌশলী নাজমুল আহসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হুমায়ন কবির সোহাগ, দপ্তর সম্পাদক প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031