সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা,ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষিবিদ মো. রাসেল মিয়া, বি আর ডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমাজসেবা কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল।

এছাড়া সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো; জাকির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো:মনিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুহসিন মাতবর প্রমূখ।

বক্তারা,জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মারক নয়, বরং ন্যায়, গণতন্ত্র, মানবিক মর্যাদা ওবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণার উৎস।

সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমীর হোসেন দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য,  জুলাই শহীদ দিবস একটি দিবস যা ২ জুলাই ২০২৫ সালে মন্ত্রীপরিষদ কর্তৃক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে প্রতিবছর ১৬ জুলাইকে এ দিবস ঘোষণা করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদের স্মরণে দিনটি পালন করা হয়।৫ আগস্ট ২০২৫ সালে জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930