শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

আমারে যদি সরকার, একটা ঘর দিত, তাইলে শান্তি হইবে

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বন্যা, ঝড় আর বৃষ্টির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন স্বামী-পরিত্যক্তা বিউটি বেগম।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, বৃষ্টি নামলে আর ঘরে, ঘুমাইতে পারিনা। আমারে যদি সরকার, একটা ঘর দিত, তাইলে শান্তি হইবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ড পায়রা নদীর উপকূলে একদম কোল ঘেষে অস্থাী বাঁধের ওপর ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় বিউটি বেগম।

একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু নদী গর্ভে বিলীন হয়ে যায় দু বছর আগে। সেই থেকে পুরনো টুকরো টিন আর পলিথিন দিয়ে ঝুকি নিয়ে কোনরকম বসবাস করছে বাধের ওপর। সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, রাতে ঘুমাতে পারেন না বিউটি।

শরীরিক অক্ষমতা আগের মত কাজও পাননা তাই হাত পেতে যা পান তাই দিয়ে কখনও খেয়ে কখনও না খেয়ে দিনকাটে।

স্থানীয় বাসিন্দা ইউনুস শরীফ বলেন, খুব গরীব মানুষ, দিন আনে দিন খায়, থাকার মত একটা বাসস্থান নাই, সরকার যদি একে একটা ঘর দিত বা কোন সাহায্য করত হয়ত এর বাড়ি বাড়ি ভিক্ষা করে নাও খাওয়া লাগত না।

ইউপি চেয়ারম্যান শিউলি পারভীন মালা বলেন, বিউটির বিষয়টা আমি জেনেছি, তাকে পূন:বাসন করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার বলেন, আমরা সরেজমিনে খোঁজ নিয়ে তাকে সরকারি সুযোগ সুবিদার আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে অসহায় বিউটি বেগমকে সরকারি যাবতীয় সকল সুবিদা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930