সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ গৌতম তালুকদার, ডেন্টাল সার্জন ডাঃ অসীত রায়, ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু, ডাঃ সাইফুল ইসলাম, নাসিং সুপারভাইজার রুপালী দাস, নাসিং অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, ওয়ার্ড বয় রুমান আহমদ প্রমুখ।










