শিরোনাম :
জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা মাদক নিয়ন্ত্রণে রাজিবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর পঞ্চগড়ে মধ্যরাতে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার এমপিওভুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা তেঁতুলিয়ায় ৪৭৭ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও গাছের চারা তুলে দিলেন ব্যারিস্টার নওশাদ জমির  প্রায় দুই বছর পর স্বপদে পূর্ণবহাল মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

এমপিওভুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ জুন রবিবার প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২২ জুন সোমবার প্ল্যাকার্ড, ফেস্টুন ও শূন্য থালা নিয়ে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২৩ জুন মঙ্গলবার এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। ২৪ জুন বুধবার একই দাবিতে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নেতৃবৃন্দ দেশের সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সারাদেশের শিক্ষক-কর্মচারীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031