শিরোনাম :
জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা মাদক নিয়ন্ত্রণে রাজিবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর পঞ্চগড়ে মধ্যরাতে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার এমপিওভুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা তেঁতুলিয়ায় ৪৭৭ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও গাছের চারা তুলে দিলেন ব্যারিস্টার নওশাদ জমির  প্রায় দুই বছর পর স্বপদে পূর্ণবহাল মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

মাদক নিয়ন্ত্রণে রাজিবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম।

বৃহস্পতিবার ১৮ জুন উপজেলার শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ইউএনও এ এফ এম শামীম বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব ভেবে-চিন্তে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ-লোকসান, কষ্ট ও দুঃখ—সব দিক বিবেচনায় রাখতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। আর শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে সন্তানদের সুরক্ষিত রেখে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া বলেন, সন্তানরা রাতে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত নাকি বই নিয়ে পড়াশোনা করছে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোনো খারাপ অভ্যাস বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না, সেদিকেও নজর রাখতে হবে। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের এই সংকটময় সময় পার করে দিতে পারলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা স্বপ্নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন সমাবেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ম্যানেজিং কমিটির সদস্য বদ্দিউজ্জামান (অব. আর্মি), শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ফ্রেন্ডশিপ এনজিওর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031