শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে সভাপতি, শহীদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ আলমগীর হোসেন (সালমান জন) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া ইসতিয়াক আহমেদ পল্লবকে সিনিয়র সহ-সভাপতি এবং ইফতেখার উদ্দিন রাজেসকে দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার ১৬ মে রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি ডাঃ আফসান আনিস বলেন,“জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতিচর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেন,
“তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (সালমান জন) বলেন, “কুমিল্লা মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”
নবগঠিত কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930