ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনসাফ ডেস্ক : খোন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিনী সাহেরা হোসেন’র ৯ম মৃত্যুবার্ষিকী আজ।

বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী বেগম সাহেরা হোসেনের ৯ ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে (২০ মে) রাজধানীর একটি হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার ছয় সন্তান হাসপাতালে তার পাশেই ছিলেন।

বেগম সাহেরা হোসেনের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে স্বামী মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে শায়িত তার কবর জিয়ারত ও তার স্থাপিত মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বেগম সাহেরা হোসেন মানিকগঞ্জে মহিলা দলের সভানেত্রী ছিলেন।

মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এ বি এম আনোয়ারুল হকের কাছে হেরে যান। ২০১১ সালে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০৫:০০:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬