ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে আটক করা হয়। র‍্যাব-৫ জানায়, সোমবার ২৭ জুলাই ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান চালায়। অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকেফ), মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬