শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রেরিত এক চিঠির মাধ্যমে গত ৮ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক সহ-অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

সদস্য সচিব মনোনীত হওয়ায় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং জাতীয় দলের সাবেক সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রসার ও ক্রীড়ার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফুটবলার নাসির দীর্ঘদিন ধরে জেলা ফুটবল দল এবং জাতীয় দলের হয়ে দেশ-বিদেশে সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন। ফুটবলের প্রতি তার নিবেদন শুধু নিজের ক্যারিয়ারেই সীমাবদ্ধ নয়; তার দুই ভাইও বর্তমানে ঢাকার প্রিমিয়ার লিগে নিয়মিত খেলছেন।

এছাড়া জেলার প্রতিভাবান কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে “চাঁপাই ফুটবল ট্রেনিং একাডেমি” প্রতিষ্ঠা করেছেন। সেখানে প্রতিদিন শতাধিক কিশোর ফুটবলার নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছে।

ক্রীড়ামোদী ও সচেতন মহলের প্রত্যাশা, নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাবে এবং কিশোর-তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে। নতুন এই কমিটি জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930