শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

শনিবার ২৫ জুলাই ভোর ৪টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, সব ধরনের অবৈধ চোরাচালান দমন এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930