ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ২০ মে ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার চিকিৎসকরা।

মঙ্গলবার ১৯ মে সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বরে “চিকিৎসকের সুরক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা”স্লোগানকে সামনে রেখে জেলার সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সুনামগঞ্জ জেলা শাখা।

ডা.মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা.সালমান আহমদ তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন শরিফী, ডা.মাহমুদুর রহমান রকি, ডা. সুজিত সরকার, ডা. এনামুল হক খান, ডা.জাহাঙ্গীর কবীর, ডা. নিশাত তাসনীম, ডা. লিপিকা দাস, ডা.অতনু ভট্টাচার্য, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. আশুতোষ সিংহ প্রমুখ।

সিভিল সার্জন তার বক্তব্যে দেশের ক্রান্তিকালে চিকিৎসকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। পাশাপাশি, সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এক্ষেত্রে তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

ড্যাবের আজীবন সদস্য ডা: সুজিত সরকার বলেন, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ চিকিৎসকের সাথে অতীতে ছিলেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডা. নিলুফা ইয়াসমিন, ডা. সাইফুল ইসলাম,ডা.বাদরুল ইসলাম, ডা. নিরুপম রায়, ডা. লোপা রানী দত্ত, ডা. আবুল কালাম, ডা. সালাউদ্দিন আহমেদ ডা. হুজাইফা,ডা.জহর লাল শিপলু ডা. সঞ্জিত তালুকদার, ডা. সৌরভ, ডা. সাবিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন

আপডেট সময় : ১২:১৬:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ২০ মে ২০২৬