রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে ভবানী ভবনে হাজিরা দিলেন– অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পি এ সুমিত রায় দিরাইয়ে দুই শিশু সন্তানসহ ফেরিওয়ালা কামরুল নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা তাহিরপুরে ব্যবসায়ীর অফিসের সিলিং কেটে ৫ লাখ টাকা চুরি, থানায় অভিযোগ দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকত্রী খুন, ৯ টুকরো লাশ উদ্ধার জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেবো না : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী তেঁতুলিয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুলের মৃত্যুতে দোয়া মাহফিল রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  আবু বকরপুর ইউনিয়নে জনতার চেয়ারম্যান হতে চাচ্ছেন নাজমুল হাসান সুমন

জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা দল হিসেবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্য ও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকরা। জাতীয় পর্যায়ের এ অর্জনে উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। কৃতী বিতার্কিকদের সাফল্য উদযাপন ও উৎসাহ দিতে ক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, হাদি ও চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ। বক্তারা জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এমন সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কৃতী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host