সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ সাদেকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ৭টা ৫৩ মিনিটে তেঁতুলিয়া থানার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট রয়েছে। খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে।

৯৯৯-এর খবর পেয়ে তেঁতুলিয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় ১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। জাল পাসপোর্ট উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ ফোন করে তথ্য দেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930