শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজিবপুরে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়নপত্র জমা দিলেন যারা  হাওরপাড়ের বাতিঘর : আটগাঁও হাফিজ আলী হাইস্কুলের সাড়ে তিন দশকের আলোকোজ্জ্বল যাত্রা রোদ-ঝড়-বৃষ্টি নেই, পেটের দায়ে ভ্যান চালান ষাটোর্ধ রবিউল সরকার নির্ধারিত হারের চেয়ে ৩-৪ গুণ বেশি টোল আদায়ের অভিযোগ; এসপি বরাবরে স্মারকলিপি ইউএনও কাছে টাকা ফেরত চাওয়া তেঁতুলিয়া ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা শুভেন্দু অধিকারীকে তাঁর বাবা-মাসহ ‘শুধু হিন্দিভাষী’ বলেই কি পুশ-ইন করা যাবে না? বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়া বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে হেলপারের মৃত্যু

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় বালুভর্তি মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকাজুড়ে।

জানা গেছে মঙ্গলবার ১৯ মে বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ডাহুক গুচ্ছ গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া থেকে ধারাগছ গ্রামে মাহিন্দ্রা ট্রাক্টরে বালু আনা হচ্ছিল। বিকেলে ধারাগছ গ্রামের এক বাড়িতে বালু ভর্তি মাহিন্দ্র ট্রাক্টর যাওয়ার পথে মোড়ঘুরানো সময়ে ট্রাকটি উল্টে যায় । এরপর ওই যুবক বালু ভর্তি ট্রাকে নীচে পড়ে যান।

স্থানীয়রা আহত অবস্থা উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

তিনি মাহিন্দ্রা ট্রাক্টরর চালকের সহকারী ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লাইছুর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ তদন্ত করছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930