ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পৃথক অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

সোমবার ২৭ জুলাই ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)কে উত্তর সতানন্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এসআই (নিঃ) আবু বাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে আরেক ব্যক্তিকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ৪৮ পিস।

এছাড়া এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকা থেকে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)কে গ্রেপ্তার করা হয়।

একই দিনে এসআই (নিঃ) কমল কৃষ্ণের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)কে উত্তর গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে কুমি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬