সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে : ভিসি পবিপ্রবি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : ১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ অসংখ্য তরুণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আত্মহুতি দেন।নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে হবে। যে কোন অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র- জনতার ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান। তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে। তিনি আবু সাঈদসহ সকল শহীদদের অকুতোভয় আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংসু সরকার কুট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান টোটন, পবিপ্রবি’র ওসানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জণগনের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা  তুলে ধরেন।

এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930