শিরোনাম :
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় চেয়ারম্যান-মেম্বারের অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় কাল দোয়া মাহফিল ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগ, উন্নয়ন প্রকল্পের স্বার্থে দাবি অভিযুক্ত শিক্ষকের ২ দফা দাবি আদায়ের দাবিতে ডাকঘর কর্মচারি ইউনিয়নের মানববন্ধন  দুমকিতে প্রাথমিক  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান মাভাবিপ্রবিতে ভবিষ্যৎ ডেটা অ্যানালিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে অধ্যাপক ড. মনির মোর্শেদের হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, “কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের এমন আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এসোসিয়েশনের সভাপতি মোঃ এরশাদ বলেন, “অধ্যাপক ড. মনির মোর্শেদ স্যার তাঁর মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে সবসময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করেছেন। তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি।”

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিসান মির্জা বলেন, “মনির মোর্শেদ স্যারের এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, আমাদের সংগঠনের জন্যও গর্বের। তাঁর দূরদর্শী নেতৃত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

এ সময় কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930