বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব ময়নামতির বৃক্ষরোপণ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ টুনটুনি পাখি চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যান : সিআরদের মতামত তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও কার্যক্রম শুরুর দাবি শাহ রুবেল আহমেদ এর পিতার দাফন সমপন্ন বিভিন্ন মহলের শোক

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ১১ ই মে সোমবার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম দফার বৈঠক করলেন। বৈঠকের আগে গান অফ স্যালুট দিয়ে তাকে সম্বর্ধনা জানান। এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

আজ মন্ত্রিসভায় পাঁচজন ক্যাবিনেট কে নিয়ে প্রথম বৈঠক করলেন, ওইটাকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া, নিশীথ পরামানিক।

বৈঠকের প্রথমেই প্রশাসন থেকে শুরু করে দপ্তরের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠক শুরুর সাথে সাথে উন্নয়নের ঝড় তুললেন, প্রথমেই তিনি জানিয়ে দেন অন্নপূর্ণা প্রকল্প পয়লা জুন থেকেই চালু হচ্ছে । তিনি বলেন, কোন প্রকল্পই বাদ যাবে না, দশ বছর আগের বা ১৫ বছর আগের ও যদি প্রকল্প থাকে সেগুলোও চালু থাকবে। এছাড়াও তিনি সীমান্ত সুরক্ষার জন্য জমির ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দিলেন ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করে দিতে হবে। আর কোন চোরা পথে কিছু করা যাবে না।

এছাড়াও বলেন বাকি সমস্ত কিছু আলোচনা হবে পরের সোমবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কাঠের সহিত পশ্চিমবঙ্গের আয়ুষ্মান কার্ডও যোগ করে দিলেন। শুধু তাই নয়, মহিলাদের আরও সুযোগ এনে দিলেন সরকারি বাসে কোন ভাড়া লাগবে না সমস্ত ফ্রি। তিনি আরো বলেন,  বিজেপি করতে গিয়ে যে ৩২০ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার গুলির দায়িত্ব আমাদের। নির্বাচনী প্রচারে যাহা যাহা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি আস্তে আস্তে চালু করলেন।। ৬টি সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

তিনি আরো পরিষ্কারভাবে জানিয়ে দেন, সকল মৃত ব্যক্তির নামে অন্নপূর্ণা কার্ড রয়েছে তাহারা কোনরকম সুযোগ-সুবিধা পাবেন না।

এছাড়াও বলেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল সরকার যে সকল স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছিল সেগুলি বাইরের দেশে প্রযোজ্য ছিল না, এমন কি বেশ বড় কিছু হসপিটালেও প্রযোজ্য ছিল এই কার্ড, সাধারণ মানুষ সেই সকল হসপিটালে চিকিৎসা পেত না।

কিন্তু আমাদের আয়ুষ্মান কার্ডের মধ্য দিয়ে সমস্ত সুযোগ সুবিধা পাবে, এমন কি বাইরের দেশেও চিকিৎসা করাতে পারবে। তাই নয় কোন জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না।

এর সাথে সাথে থাকছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসল বীমা যোজনা, স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া, বিশ্ব কর্মা প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, উজালা যোজনা প্রভৃতি।

এই প্রকল্পগুলির টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঢুকবে। তিনি সমস্ত ঘোষণা সাথে সাথে মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানালেন, তিনি বলেন মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাহারা মানুষের সামনে এগুলি তুলে ধরার চেষ্টা করেন, আমি মিডিয়া বন্ধুদের কাছে কৃতজ্ঞ, মিডিয়ার প্রচারের মাধ্যমে সমস্ত কিছু বার্তা পৌঁছায়। আগামীকাল তিনি প্রশাসনিক বৈঠক ও ছেড়েছিলেন উচ্চ পর্যায়ের অফিসারদের নিয়ে, মন্ত্রিত্ব পাওয়ার সাথে সাথে তিনি একটু সময় নষ্ট করতে চাননি। তাই সপ্তাহের প্রথম দিনেই উন্নয়নের ঝড় তুললেন। সাধারণ মানুষ ও দেশবাসী ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host