শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সুনামগঞ্জে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দৃঢ় অবস্থান

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মো আব্দুল শহীদ, জেলা প্রতিনিধি : কার্যক্রম নি*ষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করতে সুনামগঞ্জে জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সতর্কতামূলক মহড়া ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার ২৩ জুন শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও আলফাত স্কায়ার ট্রাফিক পয়েন্টে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালার চান,নুরুল আলম, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সুহেল মিয়া, পৌর যুবদল নেতা আজিজুর রহমান সৌরভ ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।

সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

ছাত্রদলের নেতারা বলেন, দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে অতীতের বিভিন্ন ঘটনার বিচার নিশ্চিত করা জরুরি। তাদের মতে, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সুনামগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ক্যাম্পাস ও দেশের সার্বিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা, নাশকতা কিংবা সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031