শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সরকারী হাসপাতালে নার্সের বিরুদ্ধে রোগীর চেন ফেরত না দেয়ার অভিযোগ

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ান অপারেশনের আগে রোগীর গলা থেকে খোলা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ফেরত না দেয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার উত্তর দর্জিপাড়া এলাকার বাসিন্দা আমিনার রহমানের স্ত্রী রূপালী বেগম প্রসব বেদনা নিয়ে গত ৩ জুন বুধবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

‎ভুক্তভোগী পরিবারের দাবি, অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসকের নির্দেশে রূপালী বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন খুলে রাখতে বলা হয়। এ সময় থিয়েটারে দায়িত্ব পালনরত নার্স আলিফা নূরা চেইনটি নিজের কাছে রাখেন। পরবর্তীতে অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর রূপালী বেগমকে ওয়ার্ডে স্থানান্তর করা হলে তাঁর স্বামী চেইনের বিষয়ে জানতে চান।

‎অভিযোগে বলা হয়, প্রথমদিকে নার্স চেইনটি তাঁর কাছে ছিল বলে স্বীকার করলেও পরে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে তিনি জানান, চেইনটি হারিয়ে গেছে। এরপর কয়েকদিন পার হলেও স্বর্ণের চেইনটি ফেরত দেয়া হয়নি।

‎রুপালি বেগম বলেন, আমার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন অপারেশনের আগে নার্সের কাছে রাখা হয়েছিল। অপারেশনের পর সেটি ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হয়। পরে বলা হয় চেইনটি হারিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও চেইন উদ্ধারসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নার্স আলিফা নূরা বলেন, উনি আমার ভাগ্নি হন অপারেশনের পূর্বে চেনটি আমাকে দিয়েছিল আমি পকেটে রেখেছিলাম পরবর্তীতে আমি পকেটে চেনটি খুঁজে পাচ্ছিলাম না চেনটি আমি হারিয়ে ফেলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930