সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পটুয়াখালীতে জুলাই শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ৯টায় জেলা শহরের ঝাউতলা সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত  সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ সেলিম উদ্দিন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাহ আলম, আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মোঃ বশির উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, গনদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া, জুলাই আন্দোলনের কর্মী মো. সজিবুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা মো. আবু হানিফ, ‘আমরা জুলাই যোদ্ধা’ পটুয়াখালী জেলা শাখার প্রতিনিধি মো. মনির হোসেন এবং বক্তব্য রাখেন। এছাড়া শহীদ হৃদয় তরুয়ার পরিবারের পক্ষ থেকে তার বাবা রতন চন্দ্র তরুয়া স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930