শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

পবিপ্রবিতে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

Reporter Name
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

আজ বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ করতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্ব দেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031