শিরোনাম :
প্রেস ইনভাইটেশন কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধ্যনগরে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শিক্ষক অজয় রায় রাজিবপুরে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত রাজিবপুরে খাজার ঘাট ব্রিজের মাপ জরিপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভূমির উপর নির্ভর জীবিকা নির্বাহ করে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩  
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

মধ্যনগরে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শিক্ষক অজয় রায়

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আবারো সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সৃজনশীল, মেধাবী, গুণী শিক্ষক কবি লেখক ও ছড়াকার অজয় রায়।
গতকাল ১৮ মে সোমবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ফরম ছক – ৫ এ বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অজয় কুমার রায়-কে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন।
এর আগে উপজেলা বাছাই কমিটির নির্ধারিত বোর্ডে মূল্যায়ন ছক মোতাবেক নিজ নিজ তথ্য উপস্থাপন ও প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে অজয় রায় গুণী শিক্ষক-২০২৫,(মধ্যনগর উপজেলা) ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ (সমন্বিত ধর্মপাশা উপজেলা) অর্জন করেন।

অজয় রায় শিক্ষকতা পেশায় শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা, মেধাবৃত্তি অর্জন, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও সৃজনশীলতায় উদ্বুদ্ধকরণে তার অবদান অপরিসীম।
তিনি শিশুদের জন্য শিশুতোষ বই রচনা করে শিশু সাহিত্য (ছড়া-সাহিত্যে) পুরস্কার লাভ করেছেন। শিশুদের জন্য রচিত বইগুলো সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে পুরস্কার হিসেবেও সরবরাহ করা হয়।

তিনি একাধারে শিক্ষক কবি লেখক গল্পকার ছড়াকার ও আবৃত্তিকার হিসেবেও সকলের কাছে সমাদৃত।

সাহিত্য-সংস্কৃতি পরিমন্ডলেও তার খ্যাতি অর্জন রয়েছে সমধিক।
তিনি পার্বত্য কাব্য গুণীজন সম্মাননা -২০২৬ রাঙামাটি, শব্দকথা সাহিত্য পুরস্কার (শিশু সাহিত্য)-২০২৫ হবিগঞ্জ, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার-২০২১, প্রিয়াঙ্গন সাহিত্য পুরস্কার-২০২০ ঢাকা, উদ্ভাসিত মুখ সুপার স্টার এওয়ার্ড – ২০১৯ ঢাকা, পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার ঘরে তুলেছেন।

অজয় রায় মধ্যনগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও উপজেলা জেলা ও বিভাগের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন সংগঠন,বেসরকারি গ্রন্থাগার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও দায়িত্ব পালন করছেন।

শিশুদের উন্নয়নে কাজ করায় ২০০১ সালে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (BSAF) তাকে থ্যাংকস লেটার বা ধন্যবাদ পত্র প্রদান করে।
তার স্ব-রচিত কবিতা ও কবিতা আবৃত্তি সকল দর্শক ও কবিতাপ্রেমিদের মন কাড়ে।
তিনি মধ্যনগর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিদ্যালয়, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের খেলায় ধারাভাষ্যকার হিসেবেও তিনি সকলের নজরে আসেন।

তার স্ব-রচিত বইসমূহ হলো, হাওরকন্যা, পাহাড়ি ঢল, ফিরে এলো না, ভাষার মাসে ফাগুন আসে, আমিও অন্যগ্রহের কেউ নই, ফুল ফাগুনের মেলা ও ডাহুক পাখি ডাকে।
অজয় রায় এর সহধর্মিণী সাকী তালুকদারের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় -২০২৬ মনোনীত হয়েছে।
তিনি তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তাদের দুই ছেলে অরুণাভ রায় ও অনুরাগ রায় শিক্ষা -সংস্কৃতিতে একাধিক পুরস্কার অর্জন করেছে।

সৃজনশীল, মেধাবী ও গুণী শিক্ষক অজয় রায় এর শিক্ষা,সাহিত্য-সংস্কৃতিতে বহুমুখী প্রতিভা অবদানের জন্য একাধিক শ্রেষ্ঠত্ব অর্জনে শিক্ষক সমাজ, সাহিত্য সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930