ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন

মধ্যনগরে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Islamic Relief Bangladesh। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সঞ্জয় ঘোষ। প্রোগ্রাম অফিসার তাহসিন আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন,ইসলামীক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শ্রী অরুপ রতন দাস প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। কৃষকদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে ইসলামিক রিলিফ বাংলাদেশ এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় কৃষকদের হাতে উপজেলার ১০২৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি দল।

সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের সময় এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক , রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যনগরে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬