শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ প্রাঙ্গণ, ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে আজ ৯ জুন মঙ্গলবার এর উদ্বোধন হয়। ময়মনসিংহ অতিরিক্ত বিভাগ কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল আমাদের জীবনকে করেছে অবিশ্বাস্য রকমের সহজ, নিরাপদ এবং গতিশীল। কোনো দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে অবশ্যই সে দেশে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির বিকাশ করা জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা আয়োজনগুলোকে গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতপক্ষেই বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা ও কাজ করে যাচ্ছে। গবেষণা ও সৃজনশীল কাজে আমাদের তরুণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে। পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, যাতে করে আমরা নিজের ও দেশের কল্যাণ এবং পৃথিবীর কল্যাণে কাজে লাগতে পারি।

সভাপতি বলেন, বিজ্ঞান মেলার মতো এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিভা বিকাশের একটি সুযোগ পেয়ে থাকে। এই প্রতিভাগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের তাদেরকে আরো উৎসাহিত এবং সহযোগিতা করতে হবে। আজকে যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের প্রকল্প নিয়ে এসেছে , হতে পারে এখান থেকে যেকোন একটি প্রকল্প আমাদের দেশ, জাতি এবং বিশ্বের কাজে লাগতে পারে। তাই আমাদের যার যার অবস্থান থেকে গবেষণা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে অরোও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031