সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই উপজেলার ৪ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের সরকারি কৃষি সেবা আরও সহজলভ্য করা এবং বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তির লক্ষ্যে এ কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষি সহায়তা, প্রণোদনা ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে এই কার্ডের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930