ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সুরক্ষিত ভূমি ও ডিজিটাল সেবার প্রত্যয়ে কুমিল্লায় ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করতে মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে সকালে নগরীর রাজবাড়ী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে সারাদেশে একযোগে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এ সময় তিনি বেলুন ও ফিতা কেটে মেলার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরে জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও অভিযোগ তুলে ধরেন। ভূমি অফিসের কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ নেন।

আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ সেবা পৌঁছে দেয়াই এ মেলার মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুরক্ষিত ভূমি ও ডিজিটাল সেবার প্রত্যয়ে কুমিল্লায় ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬