শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় একটি বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করার অভিযোগে ‘মিয়ামী বেকারি’কে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এই সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বাসস’কে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে, স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করাসহ নানা অনিয়মে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930